প্রকাশিত: Mon, Jul 3, 2023 9:35 PM
আপডেট: Fri, Mar 13, 2026 3:24 AM

[১]হজ পালন শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

হ্যাপী আক্তার: [২] রাষ্ট্রপতি, তাঁর পত্নী ড. রেবেকা সুলতানা সফর সঙ্গীদের বহনকারী বিমানটি রোববার দিবাগত রাত ১টা ৪৭ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সূত্র: বাসস

[৩] এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, কূটনৈতিক কোরের ডিন, তিন বাহিনীর প্রধান, পুলিশ মহাপরিদর্শক এবং উর্ধ্বতন সামরিক ও বেসামরিক সামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে স্বাগত জানান। 

[৪] সৌদি সরকারের রাজকীয় মেহমান হিসেবে হজ পালনের জন্য ১০ দিনের সফরে গত ২৩ জুন সৌদি আরব যান রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের সদস্যরা।

[৫] রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পবিত্র হজের আনুষ্ঠানিকতার শেষ দিনে গত শুক্রবার রাতে মদিনা পৌঁছেন। তিনি মহানবীর (সা.) রওজা মোবারক জেয়ারত করেন।

[৬] সেখান থেকে স্থানীয় সময় বিকেলে রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে (বিজি-৩৩৮) দেশের উদ্দেশে রওয়ানা হন। 

[৬] রাষ্ট্রপ্রধান এবং তার সহধর্মিনীকে মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে মদিনার ডেপুটি গভর্নর ওহায়েব আল শেহলি, মদিনার রয়েল প্রোটোকলের প্রধান ইব্রাহিম আল বারী এবং সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাবেদ পাটোয়ারী বিদায় জানান। সম্পাদনা: রাশিদ